ঢাকাSaturday , 20 June 2026

আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় জাহিদুল হক মোল্লাকে বারাংকুলা এলাকাবাসীর সংবর্ধনা।

Link Copied!

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা এলাকাবাসীর উদ্যোগে, নবগঠিত আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায়, সাংবাদিক জাহিদুল হক মোল্লাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ জুন ১৪ সদস্যবিশিষ্ট আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায়, জাহিদুল হক মোল্লাকে অভিনন্দন জানাতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মতিয়ার রহমান, মোঃ আরিফ খান, মোঃ লুতফর রহমান মোল্লা, মোঃ সাহাজাহান শেখ, মোঃ তৈয়েবুর রহমান, মোঃ রিপন হাসান, মোঃ ইমদাদুল হক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ হারুন শেখ, টুটুল মোল্যা, তারিকুল মোল্লা, লাবলু ইসলাম, বিল্লাল মন্ডল, আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমরান মোল্লা, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক আল মামুন চৌধুরী আশা, কার্যনির্বাহী সদস্য মোঃ সুমন ইসলাম, বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোঃ রিপন হাসান বলেন,
“জাহিদুল হক মোল্লা দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তিনি আলফাডাঙ্গার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা বিশ্বাস করি, তাদের নেতৃত্বে আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাব আরও শক্তিশালী ও, জনমুখী সংগঠনে পরিণত হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংগঠনটি এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করে যাবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাব বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।