ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬

চাঁদপুরে ইয়াবাসহ আটক আইনজীবী ইমরানের বিচারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।

Link Copied!

চাঁদপুরে ইয়াবাসহ আটক আইনজীবী ইমরান সোয়েবকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনজীবী সনদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক ও দাবি করা ভুক্তভোগীরা।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত ঘন্টা ব্যাপি মানববন্ধনে কয়েকজন নারী ও ইমরানের স্ত্রীও অংশ নেন।
সেখানে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইমরান আইনজীবী পরিচয় ব্যবহার করে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ড করে আসছে।
তাদের দাবি, চাঁদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়েজ আহমেদের নির্দেশে মডেল থানার পুলিশ তাঁর বাসা থেকে ইয়াবা উদ্ধার করেছে। এছাড়া তাঁর মোবাইল ফোন থেকে বিভিন্ন নারীর ব্যক্তিগত ছবি এবং অর্থ আদায়ের অভিযোগ-সংশ্লিষ্ট কিছু ভিডিও উদ্ধার করা হয়েছে বলেও তারা জানান।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয় মাদকসেবনের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা ছিল। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে কঠোর শাস্তি এবং তাঁর আইনজীবী সনদ বাতিলের দাবি জানান তারা।
এদিকে ইমরানের দ্বিতীয় স্ত্রী সুমি বেগম অভিযোগ করেন, প্রতারণার মাধ্যমে তাঁর সঙ্গে বিয়ে করা হয় এবং বিয়ের পর তাঁর অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের ঘটনা ঘটে। তিনি আরও অভিযোগ করেন, ইমরানের বাসায় মাদকসেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলত। তাঁর ভাষ্য অনুযায়ী, মোবাইল ফোনের তথ্য প্রকাশের পর বিষয়গুলো সামনে আসে এবং পরে পুলিশ মাদকসহ ইমরানকে আটক করে কারাগারে পাঠায়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।