ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

বাংলার সময় TV
জুন ২৪, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উপযুক্ত সময়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ পাবেন।

মঙ্গলবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির জন্য কাজ করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, পারমাণবিক স্থাপনা পরিদর্শনের বিষয়ে ইরানের অবস্থান সঠিক নয়। তবে এখনই পরিদর্শক পাঠানোর কোনো তাড়া নেই বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি জানিয়েছেন, সুইজারল্যান্ডে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে ইরানের কোনো বৈঠক হয়নি। সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতিও দেওয়া হবে না।
এদিকে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, সংস্থাটির প্রধান লক্ষ্য হলো ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কোথায় রয়েছে তা নির্ধারণ করা। তিনি জানান, আইএইএ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করতে চায় এবং যত দ্রুত সম্ভব এ কাজ শুরু করাই সবচেয়ে ভালো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।