ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬

বোয়ালমারীতে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু ।

মোঃ ইমরান মোল্লা,
জুন ২৮, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে মোঃ রাফসান শেখ (১৬) নামে, এক কিশোরের মৃত্যু হয়েছে। সময়মতো হাসপাতালে না নিয়ে, ওঝা দিয়ে ঝাড়ফুঁক করে সুস্থ করার চেষ্টার কারণে, মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৭ জুন), দিবাগত রাত সাড়ে চারটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাফসান শেখ উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃত নগর চরপাড়া গ্রামের মোঃ লিটন শেখের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৯টার দিকে রাফসান শেখ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। সেখান থেকে ফেরার পথে তাকে সাপে কামড়ায়। পরে পরিবারের লোকজন পার্শ্ববর্তী ঘোষপুর ইউনিয়নের গোয়াইলবাড়ির কানু মিনা নামে এক ওঝাকে এনে ঝাড়ফুঁক দিয়ে ভালো করার চেষ্টা করে। রাত চারটার দিকে অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মোঃ মফিজুর রহমান বলেন, গত ১৫ দিন আগেও রাফসান শেখকে, তাদের পুকুর পাড়ে সাপে কামড় দেয়। তখন ওঝা কানু মিনাকে এনে ঝাড়ফুঁকের পর সুস্থ হয়। শনিবার রাতে পুনরায় তাকে সাপে কামড় দিলে ওই ওঝাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে সুস্থ করার চেষ্টা করা হয়। একপর্যায়ে ভোরের দিকে তার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।