ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬

আরও তিন মামলায় সাবেক এমপি মমতাজের জামিন

বাংলার সময় TV
জুন ২৯, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

দুইটি হত্যা মামলা এবং একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ জুন) এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে এই আদেশ দেন আদালত।

বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী সারা হোসেন। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

শুনানি শেষে আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, দুটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় জারি করা রুল যথাযথ ঘোষণা করে মমতাজ বেগমের জামিন বহাল রেখেছেন হাইকোর্ট।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।