রাজবাড়ীর পাংশা উপজেলার ঐতিহ্যবাহী মাগুরাডাঙ্গী কাজী আব্দুল মাজেদ একাডেমীর ম্যানেজিং কমিটির (এডহক) নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও পাংশা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সেলিম মিয়া।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। গত ২৮ জুন ২০২৬ তারিখে চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে এই এডহক কমিটি অনুমোদিত হয়, যা ইস্যুর তারিখ থেকে পরবর্তী ০৬ (ছয়) মাসের জন্য কার্যকর থাকবে।
চিঠিতে দেখা যায়, ৪ সদস্যবিশিষ্ট এই এডহক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্নাতক ডিগ্রিধারী মো. সেলিম মিয়া। কমিটির অন্য সদস্যরা হলেন— সাধারণ শিক্ষক সদস্য মো. মনিরুজ্জামান, অভিভাবক সদস্য ফরিদ আহমেদ (যার সন্তান সিফাত মাহমুদ নবম শ্রেণিতে অধ্যয়নরত) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক।
এদিকে মো. সেলিম মিয়াকে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত করায় রাজবাড়ী-০২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদের প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও সাধারণ শিক্ষানুরাগীবৃন্দ।
নতুন সভাপতি সেলিম মিয়ার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক পরিবেশ আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
