ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

বাংলার সময় TV
জুলাই ৪, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

প্রায় সাত বছর পর আবারও ইরান থেকে অপরিশোধিত তেল আমদানির বিষয়ে আলোচনা শুরু করেছে জাপান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ২২ জুন ইরানের ওপর ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করার পর তেহরান জাপানের কয়েকটি কোম্পানির সঙ্গে তেল রপ্তানি পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা করছে।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, জাপানের তিনটি কোম্পানি ২০১৯ সালের পর প্রথমবারের মতো ইরানের তেল কেনার বিষয়টি বিবেচনা করছে। তবে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ ধরনের কোনো আলোচনার বিষয়ে অবগত নয়।

২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর নিষেধাজ্ঞার কারণে জাপানসহ কয়েকটি দেশে ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে যায়।

বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের চলমান আলোচনায় নিষেধাজ্ঞা শিথিল, জব্দ করা ইরানি সম্পদ ছাড় এবং হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।