ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

বাংলার সময় TV
জুলাই ৪, ২০২৬ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফিফা বিশ্বকাপে আরেকটি অবিস্মরণীয় কীর্তি গড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। কেপ ভার্দের বিপক্ষে গোল করে চলতি আসরে নিজের সপ্তম গোলের দেখা পাওয়ার পাশাপাশি বিশ্বকাপ ক্যারিয়ারে মোট গোলসংখ্যা ২০-এ উন্নীত করেছেন তিনি। প্রথম ফুটবলার হিসেবে একাধিক আসরে ৭ গোলের রেকর্ডও নিজের করে নিলেন তিনি।

এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ২০ গোলের মাইলফলক স্পর্শ করলেন মেসি। একই সঙ্গে টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য রেকর্ডও গড়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

২০২২ সালের কাতার বিশ্বকাপেও ৭ গোল করেছিলেন লিওনেল মেসি। এবার মাত্র ৪ ম্যাচেই তিনি করে ফেললেন ৭ গোল। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে একাধিক আসরে ৭ গোলের রেকর্ডও নিজের করে নিলেন তিনি।

ম্যাচের ২৯তম মিনিটে আসে রেকর্ডগড়া গোলটি। নিজেদের অর্ধের কাছাকাছি থেকে লিসান্দ্রো মার্তিনেজের বাড়ানো লং বল প্রথম ছোঁয়াতেই দারুণভাবে নিয়ন্ত্রণে নেন মেসি। এরপর প্রতিপক্ষ গোলরক্ষক ভোজিনহাকে সহজেই পরাস্ত করে বল জালে জড়ান তিনি।

হাইড্রেশন বিরতির পর করা এই গোলেই ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেছে আর্জেন্টিনা। আরেকটি বিশ্বকাপ ম্যাচে নিজের অসাধারণ নৈপুণ্যে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করলেন লিওনেল মেসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।