বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও মানবিক দায়িত্ব ভুলে যাননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলার মানুষের প্রতি গভীর সমবেদনা ও সমর্থন জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে নিখোঁজ স্বজনদের খুঁজে ফেরাদের প্রতিও জানিয়েছেন সহমর্মিতা।
গত ২৬ জুন ভেনিজুয়েলায় অল্প সময়ের মধ্যে বড় দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিলো ৭ দশমিক ২। এর মাত্র ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী কম্পন অনুভূত হয়। সবশেষ খবর অনুযায়ী প্রায় দুই হাজার লোক এই ভূমিকম্পে মারা গেছেন।
নিখোঁজ স্বজনদের খোঁজে অনিশ্চয়তায় থাকা মানুষদের কথাও তুলে ধরেন আর্জেন্টাইন মহাতারকা। তিনি আরও বলেন, যারা অনেক কষ্টে আছে, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের জীবনে কী ঘটবে তা নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে আছে, তাদের সবার প্রতি আমি সমর্থন জানাতে চাই।
সবশেষে ভেনিজুয়েলার মানুষের জন্য শক্ত থাকার আহ্বান জানিয়ে মেসি বলেন, এখান থেকে ভেনিজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইলো।
শুধু মেসিই নন, তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও এগিয়ে এসেছেন ভেনিজুয়েলার এক শিশুর পাশে। ভয়াবহ ভূমিকম্পে সবকিছু হারানো সেই শিশুকে নিজের একটি ম্যাচে আমন্ত্রণ জানিয়েছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ব্যক্তিগত ভিডিও বার্তায় তিনি বলেন, আমি চাই তুমি আমার একটি ম্যাচ দেখতে আসো!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
