ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

বাংলার সময় TV
জুলাই ১১, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১১ জুলাই) দুপুর ২টা থেকে রোববার (১২ জুলাই) পর্যন্ত দেওয়া এক বার্তায় এ সতর্কতা জারি করা হয়

এতে বলা হয়, ভারতের মধ্য উত্তর প্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার থেকে রোববার পর্যন্ত কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে।

গাণিতিক মডেলের পূর্বাভাস অনুসারে, এ সময়ে পাঁচ জেলায় মোট ১০০ মিলিমিটার থেকে সর্বোচ্চ ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।