ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬

বোয়ালমারী উপজেলার রাজাপুর বাজার সংলগ্নে ব্রিজের বেহাল অবস্থা,দ্রুত সংস্থারে দাবি ।

আশা চৌধুরী নিজস্ব প্রতিনিধি
জুলাই ১১, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর বোয়ালমারীর চতুল ইউনিয়ন ও দাদপুর ইউনিয়ন বর্ডার রাজাপুর বাজার সংলগ্নে কুমার নদীর উপর গুরুত্বপূর্ণ ব্রিজের উত্তর পাশ ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

পথচারীরা বলেন, এই সড়কটি অতি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এই ব্রিজ দিয়ে প্রায় ২০ টি গ্রামের লোকের যাতায়াত ও হাজার হাজার যানবাহন চলাচল করে। এই সড়কের সাথে রাজাপুর বাজার হয়ে কয়েকটি থানার সড়কের সাথে যোগাযোগ রয়েছে এবং বোয়ালমারি থেকে ফরিদপুরের যাতায়াতের কম সময়ের একটি শর্ট রাস্তা এই সড়কটির দূরত্ব সংস্কার না হলে রাজাপুর ঐতিহ্যবাহী বাজারের ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে মনে করেন ব্যবসায়ীরা

এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ সেলিম কাজী বলেন, নিম্নমানের মালামাল দিয়ে রাস্তার কাজ হয়েছেএবং ব্রিজ সংলগ্নে রাস্তার নিচে ভরাট বালু দিয়ে তার উপর পিচ ঢালাই দেওয়ার কারণে বৃষ্টির পানি গড়ে আস্তে আস্তে ভাঙ্গনের শুরু হয়। রাস্তার বালু ঠেকানোর। জন্য কোন প্রোটেকশন না থাকায় আরো বেশি সমস্যা হবে বলে জানান দূরত্ব সংস্কারের কাজ না হলে জনদুর্ভোগ বাড়বে ও ব্রীজটি হুমকির মুখে পড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।