ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলার সময় TV
জুলাই ১৪, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

চার মন্ত্রীর পরিবর্তন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে পাটওয়ারী লিখেছেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী— এই চারজনকেই পরিবর্তন করা উচিত।

বিকেল পর্যন্ত তার এ পোস্টে ৪১ হাজারের মতো রিঅ্যাকশন পড়েছে। কমেন্ট করা হয়েছে প্রায় আড়াই হাজার।

এর আগে, গতকাল সোমবার (১৩ জুলাই) ফেসবুকে আরেকটি পোস্ট দেন পাটওয়ারী। ওই পোস্টে তিনি সংবিধান সংশোধনী কমিটি গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

আরেকটি পোস্টে বিরূপ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সমালোচনা করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।