ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জেএফএস গ্যালাক্সিতে হামলার ঘটনার পর যে ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছিলেন, তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনস্যুলেট। নিহত ওই নাবিকের শ্বশুরও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে গত দুইদিনে ২ ভারতীয় নাবিক ইরানের হামলায় নিহত হলেন।
বুধবার (১৫ জুলাই) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৩০ বছর বয়সী নিহত হারাম্বে কারমারকার সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনারে একজন প্রকৌশলী ছিলেন। গত রোববার ওমান উপকূলে থাকাবস্থায় ওই জাহাজটিতে হামলা হয়।
সাইপ্রাস কর্তৃপক্ষ জানিয়েছিল, জাহাজটিতে থাকা ২৪ জনের মধ্যে ১১ জনই ভারতীয়। ওমান উপকূলে একটি অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের শিকার হয় জাহাজটি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
