ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬

দেশের মানুষ এখন পুরো ‘সিস্টেমের’ পরিবর্তন চায়: এনসিপি

বাংলার সময় TV
জুলাই ১৫, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দেশে চলমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তারা বলেছেন, দেশের সাধারণ মানুষ শুধু ক্ষমতার বদল নয়, পুরো ‘সিস্টেমের’ পরিবর্তন চায়। যেখানে কোনো বৈষম্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও পরিবারতন্ত্রের স্থান থাকবে না।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় বগুড়ার মোকামতলা বন্দরে আয়োজিত এক পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, বগুড়াবাসী দীর্ঘ ১৭ বছর ধরে কেবল আঞ্চলিক পরিচয়ের কারণে চরম বৈষম্যের শিকার হয়েছেন। আগামী দিনে এই বৈষম্যের অবসান ঘটানো হবে। রাষ্ট্র ও প্রশাসনের কাছে সবার আগে সেবা পাবেন দেশের সাধারণ কৃষক ও রিকশাচালক। আর যারা ক্ষমতার অপব্যবহার করে ফুলে-ফেঁপে উঠেছেন, তাদের নিয়মতান্ত্রিকভাবে লাইনের পেছনে দাঁড়াতে হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রকৃত বাস্তবায়ন তখনই হবে, যখন দেশের সাধারণ মানুষ মধ্যরাতে তাৎক্ষণিক চিকিৎসাসেবা ও অ্যাম্বুলেন্স পাবে, যুবকদের কর্মসংস্থানের জন্য সাগর পাড়ি দিয়ে বিদেশে গিয়ে মরতে হবে না। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে সরকারি সুযোগ-সুবিধা ও উন্নয়নের ক্ষেত্রে ভিআইপি বা মন্ত্রীদের এলাকার সঙ্গে সাধারণ গ্রামীণ এলাকার কোনো বৈষম্য থাকবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।