রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে নিজ বাবা-মায়ের কবর জিয়ারত ও দোয়া করেছেন রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ।
শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে তিনি তারাপুর কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া, পাংশা উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল ওহাব, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বাহাদুরপুর জামে মসজিদের ইমাম হাফেজ মো. আমিরুল ইসলাম। এ সময় উপস্থিত সবাই মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
