ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬

দুই দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র হোসাইন হোসেন রিয়াদ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি,

স্টাফ রিপোর্টার, আশা চৌধুরী,
জুলাই ২৪, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের বাসিন্দা ও সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র হোসাইন হোসেন রিয়াদ (পিতা: ইমদাদুল মোল্লা, মাতা: রেশমা বেগম) গত ২৩ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৯টায় নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, রিয়াদ প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেও এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। ইতোমধ্যে দুই দিন অতিবাহিত হলেও সে বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি হোসাইন হোসেন রিয়াদের সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭৮৯১৯৪৭৫৫
মানবিক কারণে সংবাদটি বেশি বেশি শেয়ার করুন, যাতে দ্রুত রিয়াদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।