বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতের সংসদীয় স্থায়ী কমিটিকে দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের অনুরোধ প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা পরীক্ষা করে দেখা হচ্ছে।
কংগ্রেসের লোকসভার সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন বৈদেশিক বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ওপর সরকারের নেওয়া পদক্ষেপ সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ নিয়ে কমিটির নবম প্রতিবেদনে থাকা পর্যবেক্ষণ/সুপারিশসমূহের ওপর সরকারের গৃহীত পদক্ষেপ শীর্ষক প্রতিবেদনটি বৃহস্পতিবার দেশটির সংসদে পেশ করা হয়।
শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়া হয়নি
শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে শশী থারুরের নেতৃত্বাধীন কমিটি আরও বলেছে, চরম দুর্দশা বা অস্তিত্বের সংকটের মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দেশটির ‘সভ্যতার মূল্যবোধ এবং মানবিক ঐতিহ্য’ অনুযায়ী ভারতে শেখ হাসিনার অবস্থান।
এতে আরও বলা হয়েছে, সরকার স্পষ্ট করেছে, ভারতীয় ভূখণ্ড থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা সুযোগ দেওয়া হয়নি।
ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
