ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী পবনবেগ মোহাম্মাদিয়া এতিমখানা মাদ্রাসার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর জামাল খসরুকে আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, এতিম শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
নতুন আহ্বায়ক কমিটি মাদ্রাসার শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি প্রতিষ্ঠানের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
