ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২৬

নিয়ামতপুরে ১ কেজি গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ক্রাইম রিপোর্টার : জুলেখা খাতুন স্মরনী
আগস্ট ৯, ২০২৬ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁর নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার ৮ আগস্ট ২০২৬ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে উপজেলার ৭ নম্বর চন্দননগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের একটি চায়ের দোকানে অভিযান চালানো হয়।
এ সময় পুলিশ এক কেজি গাঁজাসহ মোঃ নফির শাহ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহের ছেলে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নফির শাহ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিয়ামতপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।