ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬

আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ইতালি প্রবাসী মোঃ আলামিন মোল্যা।

ফরিদপুর জেলা প্রতিনিধি ইমরান মোল্লা
আগস্ট ১২, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান ইতালি প্রবাসী মোঃ আলামিন মোল্যা।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের মোঃ শাহাজান মোল্যার ছেলে মোঃ আলামিন মোল্যা দীর্ঘদিন ধরে ইতালিতে প্রবাসী হিসেবে বসবাস করছেন। প্রবাসে থেকেও তিনি নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রেখে চলেছেন বলে জানা গেছে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন আলামিন মোল্যা। নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আলামিন মোল্যার প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর প্রার্থিতা ও নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার বিষয়টি পরবর্তীতে নিশ্চিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।