ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬

আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ

Link Copied!

ফরিদপুরের আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হামিদ শেখ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। গত ১৩ আগস্ট ২০২৬ রাতে উপজেলার বেড়িরহাট বাজারসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে নিয়মিত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ আগস্ট রাতে আলফাডাঙ্গা থানার জিডি নম্বর-৫২০-এর ভিত্তিতে এসআই রতন কুমার মণ্ডল সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার ৬ নম্বর পাচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট আশ্রয়ণ প্রকল্পের মমিন সরদারের মুদি দোকানের উত্তর পাশের একটি ফাঁকা স্থানে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে রাত ১০টা ১০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন হামিদ শেখ। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। তিনি যোগীবরাট গ্রামের এলেম শেখের ছেলে।
পুলিশের দাবি, উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা বলে জানায় পুলিশ। পরে ডিজিটাল পরিমাপক যন্ত্রের মাধ্যমে ইয়াবার ওজন করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
অভিযানে স্থানীয় সাক্ষী হিসেবে ছিলেন যোগীবরাট গ্রামের মো. সোহেল শেখ (৪২) ও মো. মমিন সরদার (৪০)। এছাড়া এএসআই (নিঃ) কাজী নেওয়াজও অভিযানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন বলেন, গ্রেফতারকৃত হামিদ শেখ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী অপরাধ করেছেন। এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।