নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ পিস অবৈধ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাতে পত্নীতলা থানাধীন দেবর ইউনিয়নের বনগ্রাম মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—বনগ্রাম এলাকার মৃত সমসুদ্দিনের ছেলে মো. আজহার আলী (৩৮) এবং একই এলাকার মৃত ইব্রাহীম মন্ডলের ছেলে মো. আব্দুল হামিদ ওরফে হানিফা (৩৫)।
পুলিশ জানায়, অভিযানে আটক দুজনের হেফাজত থেকে মোট ২৩ পিস অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
