ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মোহাম্মদ শাহনুর জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এসময় আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমরান মোল্লা ও, সাধারণ সম্পাদক আল মামুন চৌধুরী আশা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে আলফাডাঙ্গার সার্বিক উন্নয়ন, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত ইউএনওর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
