রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবকে।
শনিবার মহাখালী টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা ও চেক বিতরণ করা হয়। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দোয়া মাহফিল ও সহায়তা কর্মসূচির একই মঞ্চে আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবের উপস্থিতি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।
হাসিবের এই উপস্থিতিকে ঘিরে আলফাডাঙ্গার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও আলোচনা সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে স্থানীয় নেতার উপস্থিতিকে অনেকেই দলীয় কর্মকাণ্ডে তাঁর সক্রিয় সম্পৃক্ততার প্রতিফলন হিসেবে দেখছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
