ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শাহানুর জামান-এর সঙ্গে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলা পরিষদে ইউএনওর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শাহীন মোল্লা, আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক আলীরাজ শরিফ, পৌর যুবদলের সাবেক সভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মনিনুল ইসলাম সোহাগ ও সদস্য সৈয়দ শফিকুল ইসলাম।
সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শাহীন মোল্লা নবাগত ইউএনওকে আলফাডাঙ্গায় স্বাগত জানিয়ে বলেন, “আলফাডাঙ্গার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের কল্যাণে উপজেলা প্রশাসনের যেকোনো ইতিবাচক উদ্যোগে আমরা সহযোগিতা করতে চাই। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন আলফাডাঙ্গা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান বলেন, “নবাগত ইউএনওর নেতৃত্বে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন আরও গতিশীল হবে—এমনটাই আমরা প্রত্যাশা করি। সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা এবং এলাকার উন্নয়নে প্রশাসনের সঙ্গে যুবদল ইতিবাচক ভূমিকা রাখতে আগ্রহী।”
এসময় নবাগত ইউএনও মোহাম্মদ শাহানুর জামান যুবদল নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং আলফাডাঙ্গার সার্বিক উন্নয়ন ও জনসেবায় সকলের সহযোগিতা কামনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
