ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের আজীবন সদস্য পদ লাভ করলেন বোয়ালমারী থানায় কর্মরত এসআই শরীফ আব্দুর রশিদ।

ফরিদপুর জেলা প্রতিনিধি ইমরান মোল্লা
আগস্ট ২৭, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) শরীফ আব্দুর রশিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের আজীবন সদস্য পদ লাভ করেছেন।
সাহিত্য, সংস্কৃতি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও কর্মের প্রতি আগ্রহ এবং সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মানজনক সদস্য পদ লাভ করেন। তিনি জাতীয় লেখক ও শিল্পী পরিষদের উপদেষ্টা রয়েছেন তিনি,
এ বিষয়ে এসআই শরীফ আব্দুর রশিদ বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের আজীবন সদস্য পদ লাভ করা আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। এই সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি ভবিষ্যতেও নজরুলের আদর্শ, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় নিজের অবস্থান থেকে কাজ করে যেতে চাই। এই অর্জনে যারা আমাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এই অর্জনে এসআই শরীফ আব্দুর রশিদকে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।