ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬

আলফাডাঙ্গায় মাদকাসক্ত রাজু মোল্লার ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত ।

আশা চৌধুরী নিজস্ব প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরের আলফাডাঙ্গায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ রাজু মোল্লা (৩০) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানূর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রাজু মোল্লা উপজেলার ধুলজুড়ী গ্রামের পিয়ার মোল্লা ও চায়না বেগম দম্পতির ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজু মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এতে স্থানীয় যুবসমাজের পাশাপাশি তার পরিবারও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদক নির্মূলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।