মহান আল্লাহর অশেষ রহমতে গতকাল রাতে পাওয়া হারিয়ে যাওয়া ৭ বছরের শিশু জান্নাতি বেগম সোনালীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন বোয়ালমারীর মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত সুমন রাফি।
জানা গেছে, শিশু জান্নাতি বেগম সোনালী (৭) সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের বড় কামদিয়া গ্রামের মো. কবির শেখের নাতনি। গতকাল রাত আনুমানিক ১০টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকায় একটি লোকাল বাস থেকে শিশুটিকে পাওয়া যায়।
পরে শিশুটিকে নিরাপদে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের মো. আজম খাঁনের জিম্মায় রাখা হয়।
আজ সকালে শিশুটির দেওয়া আংশিক তথ্যের ভিত্তিতে সুমন রাফি সালথা উপজেলায় গিয়ে পরিবারের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন। আজ ৮ সেপ্টেম্বর ২০২৬, দীর্ঘ প্রায় ৫ ঘণ্টার প্রচেষ্টার পর তিনি শিশুটির পরিবারের সন্ধান পান।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আজ বিকেল আনুমানিক ৪টার দিকে শিশুটিকে তার নানীর হাতে তুলে দেওয়া হয়।
হারিয়ে যাওয়া শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সুমন রাফির এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। উপস্থিত সবাই তার এই মানবিক কাজের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
মানবিকতার এমন দৃষ্টান্ত সমাজে ছড়িয়ে পড়ুক—এটাই প্রত্যাশা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
