ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬

সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতিমূলক সভা

সিনিয়র স্টাফ রিপোর্টার: আশা চৌধুরী
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের আসন্ন পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষার্থীদের করণীয়, অভিভাবকদের দায়িত্ব ও সহযোগিতা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলাবোধ ও পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় শিক্ষার্থীদের সুন্দরভাবে চলাফেরা, নিয়মিত পড়াশোনা এবং আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সন্তানদের পড়াশোনার প্রতি অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জনাব আয়েশা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব বিনয় কুমার চাকি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কামাল আহমেদ, সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইসরাফিল মোল্লা, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও বিদ্যালয়ের সাবেক সদস্য জনাব আসলাম চৌধুরী, সহস্রাইল বাজার বণিক সমিতির সাবেক সভাপতি চুন্নু বিশ্বাস, বিদ্যালয়ের সাবেক সদস্য আমিনুর রহমান (আচচু মিয়া), বিদ্যালয়ের সদস্য সাহিদুল মোল্লা, সমাজসেবক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী বাকিয়ার বিশ্বাস ও বিশিষ্ট ব্যবসায়ী রোমান মোল্লা,ব্যবসায়ী গোপাল শীল সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

সচেতনতামূলক এ ধরনের আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা। তারা বলেন, এ ধরনের সভার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবে এবং অভিভাবকরাও তাদের সন্তানদের লেখাপড়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আরও সচেতন হতে পারবেন।

অভিভাবকরা এমন একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সভা আয়োজনের জন্য উপজেলা নির্বাহী অফিসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকল শিক্ষক ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।