নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল রাজধানীর গুলশানের মতো গুরুত্বপূর্ণ এলাকায় কীভাবে বের হলো—এ নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রফিক হামিদুল।
তিনি বলেন, একটি নিষিদ্ধ সংগঠন প্রকাশ্যে মিছিল করার সুযোগ পেলে সেখানে প্রশাসনের ঘাটতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
রফিক হামিদুল বলেন, আইনের শাসন ও জননিরাপত্তার স্বার্থে কোনো পক্ষকেই বেআইনি কর্মকাণ্ডের সুযোগ দেওয়া উচিত নয়। প্রশাসনকে কঠোর হতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
