ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, সহস্রাইল বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আশা চৌধুরীর পিতা আসলাম চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর শুনে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ।
রোববার (২০ সেপ্টেম্বর) আসলাম চৌধুরীর অসুস্থতার খবর জানতে পেরে চেয়ারম্যান কামাল আহমেদ দ্রুত হাসপাতালে পৌঁছান। এ সময় তিনি চিকিৎসাধীন আসলাম চৌধুরীর পাশে কিছু সময় অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে খোঁজখবর নেন।
চেয়ারম্যান কামাল আহমেদ অসুস্থ আসলাম চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, অসুস্থতার সময়ে একজন মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব।
আসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি শেখর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সহস্রাইল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর ছলে আশা চৌধুরী আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সাংবাদিকতা ও ব্যবসার সঙ্গে যুক্ত।
আসলাম চৌধুরীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তাঁর স্বজন, সহকর্মী, ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ৫খা দেয়। অনেকেই তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকেও আসলাম চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
