ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার শ্রীরামপুরে জুনিয়র ও সিনিয়র দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি এসএম হাফিজুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ আলফাডাঙ্গা পৌর শাখার সহ-সভাপতি মোঃ তাহের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ মাশরেকুল হাসান (মাসু)।
খেলাটি পরিচালনা করেন মোঃ লিটন মিয়া।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
