ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬

আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ভ্যানচালক, অর্থের অভাবে চিকিৎসা বন্ধের পথে, সহযোগিতার আহবান ।

মোঃ ইমরান মোল্লা, ফরিদপুর জেলা প্রতিনিধি।
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের অসহায় ভ্যানচালক করিম মোল্লা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বোয়ালমারী উপজেলার দাদুরিয়া সড়কে ভ্যান নিয়ে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন করিম মোল্লা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, পরে করিমের অবস্থা বেশি খারাপ হওয়ায় ফরিদপুর মেডিকেল থেকে তাকে উন্নতি চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

দুর্ঘটনায় করিম মোল্লার মাথায় গুরুতর আঘাত লাগে এবং বর্তমানে তার মাথায় রক্ত জমাট রয়েছে। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। এ জন্য প্রায় দুই লাখ টাকা প্রয়োজন বলে পরিবার জানিয়েছে।
কিন্তু দিনমজুর ভ্যানচালক করিম মোল্লার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। ফলে অর্থের অভাবে তার চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

করিম মোল্লার পরিবার আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

করিম মোল্লার পিতা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার করিমকে বাঁচান। টাকার অভাবে যেন আমার ছেলের চিকিৎসা বন্ধ না হয়—সবার কাছে সহযোগিতা চাই।”
মানবিক কারণে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে করিম মোল্লার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার স্বজনরা।

বিকাশে সহযোগিতা করতে পারেন, বিকাশ নম্বার
01743782485 (করিমের বোনের)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।