ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালমারীতে প্রকৃতির ভারসাম্য রক্ষায় সুমন রাফির সবুজ উদ্যোগ।

মোঃ ইমরান মোল্লা, ফরিদপুর জেলা প্রতিনিধি।
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

প্রকৃতির ভারসাম্য রক্ষা ও পরিবেশ সুরক্ষায় সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, সরকারি খাসজমি এবং সড়কের পাশে নিয়মিতভাবে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করে চলেছেন সুমন রাফি।

এরই ধারাবাহিকতায় বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর উত্তরপাড়া বায়তুল আকসা জামে মসজিদ, ফেলাননগর মধ্যপাড়া বড়বাড়ি সংলগ্ন বায়তুল হামদ জামে মসজিদ এবং রেনীনগর আলহাজ্ব মুজিবুর রহমান আমিন হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ সময় সুমন রাফি গাছের নানাবিধ উপকারিতা তুলে ধরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের জন্য স্থানীয় মানুষকে সচেতন করেন। তিনি বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, মানুষের জীবন ও জীববৈচিত্র্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা সুমন রাফির এই উদ্যোগে পাশে থেকে সহযোগিতা করেন।
এদিন রোপণ করা চারার মধ্যে ছিল আম, পেয়ারা, আমড়া, সেগুনসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ।

সুমন রাফি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁর এই বৃক্ষরোপণ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। সামাজিকভাবে বৃক্ষরোপণের এই আন্দোলন আরও বিস্তৃত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।