ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬

মৌরাট ইউনিয়নের খান্দুয়ায় সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাসের নির্দেশে রাস্তা সংস্কার উদ্যোগ

‎ ‎স্টাফ সিনিয়র রিপোর্টারঃআল আমিন হোসেন ‎
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের গ্রামীণ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অযোগ্য হয়ে পড়ে ছিল। ফলে ভোগান্তিতে পোহাতে হচ্ছিল স্থানীয় হাজারও পথচারী ও এলাকাবাসীকে। জনগণের এই দুর্ভোগ লাঘবে এবার এগিয়ে এলেন মৌরাট ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক বিশ্বাস। তাঁর নিজস্ব উদ্যোগে ও নির্দেশনায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাস্তাটির সংস্কার কাজ।
‎
‎​বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় এলাকাবাসীকে সাথে নিয়ে উপস্থিত থেকে সংস্কার কাজ শুরু করেন সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছোট ভাই, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস।
‎
‎​সংস্কার কাজ চলাকালে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, “আমার ভাই আব্দুর রাজ্জাক বিশ্বাস মৌরাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলেন। আপনাদের অকৃত্রিম ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।”
‎
‎​তিনি আরও বলেন, “আব্দুর রাজ্জাক বিশ্বাস কথা নয়, কাজে বিশ্বাসী। চেয়ারম্যান পদে না থেকেও তিনি জনগণের কষ্টে সাড়া দিয়ে এই রাস্তা সংস্কারের নির্দেশ দিয়েছেন। আগামী নির্বাচনে আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাঁকে আবারও চেয়ারম্যান নির্বাচিত করেন, তবে মৌরাট ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সুযোগ পাবেন তিনি। আমরা বিশ্বাস করি, আপনাদের সমর্থন ও দোয়ায় আব্দুর রাজ্জাক বিশ্বাস পুনরায় আপনাদের সেবায় আত্মনিয়োগ করতে পারবেন।”
‎
‎​এ সময় স্থানীয় বয়োজ্যেষ্ঠ ও এলাকাবাসী উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে সংস্কার কাজে অংশ নেন এবং সাবেক চেয়ারম্যানের এই জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানান। রাস্তা সংস্কারের খবর ছড়িয়ে পড়ায় খান্দুয়া গ্রামসহ পুরো মৌরাট ইউনিয়নে বইছে নির্বাচনী আমেজ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।