ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবদলের নেতৃবৃন্দ ফরিদপুর-১ আসনের সংরক্ষিত সংসদ সদস্য হেলেন জেরিন খান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
৩ অক্টোবর ২০২৬ এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আলফাডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ এমপি হেলেন জেরিন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে উপজেলার সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় বিভিন্ন বিষয় ও দলীয় কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যা, আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরুল মোল্লা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল রহমান সোহাগসহ উপজেলা ও পৌর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
