ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জুবায়ের হাবিব। বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকালে তিনি উপজেলার দিগনগর, চর-খোলাবাড়িয়াসহ বিভিন্ন নদীভাঙন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ, সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন। এ সময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
পরে ইউএনও চর-খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। একইসঙ্গে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় বিপ্লব কুমার শর্মা, অভিজিৎ মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
