ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬

বোয়ালমারীতে বর্ণাঢ্য আয়োজনে “অ্যাথেনিয়াম”-এর শুভ উদ্বোধনl

আশা চৌধুরী নিজস্ব প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শিক্ষাবান্ধব উদ্যোগ “অ্যাথেনিয়াম”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে “অ্যাথেনিয়াম”-এর শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। আর পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. রকিবুল হাসান।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় একটি সমৃদ্ধ মতবিনিময় সভা। এ সময় শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আরও এগিয়ে নিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা ও সংস্কৃতির প্রসারে “অ্যাথেনিয়াম”-এর এই উদ্যোগ বোয়ালমারী উপজেলার শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।