ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬

আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিনিয়র স্টাফ রিপোর্টার: আশা চৌধুরী
অক্টোবর ১৩, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদের দিকনির্দেশনায় আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বক্তব্য দেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি খাইরুল ইসলাম রনি, আলফাডাঙ্গা থানা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান এবং জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল আলফাডাঙ্গা পৌর শাখার সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ফরিদপুর জেলা শাখার প্রচার সম্পাদক মহসিন শেখ, আলফাডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি আলী মুনসুর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশিকুল হক, আলফাডাঙ্গা থানার যুগ্ম আহ্বায়ক সাজিদুল ইসলাম লাকুম, কৃষকদল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক লাভলু সর্দার এবং পরিবেশবিষয়ক সম্পাদক জসিম সরদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।