ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬

বোয়ালমারী থানার এএসআই নুরুল ইসলাম পেলেন জেলার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি।

ফরিদপুর জেলা প্রতিনিধি ইমরান মোল্লা
আগস্ট ১৯, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের বোয়ালমারী থানার এএসআই (নিঃ) মোঃ নুরুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ “জুলাই ২০২৬-এর জেলার শ্রেষ্ঠ এএসআই (নিঃ)” সম্মাননা পেয়েছেন।
ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। গতকাল ১৮ আগস্ট ২০২৬ তারিখে এ সম্মাননা প্রদান করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পাওয়ায় বোয়ালমারী থানার পুলিশ সদস্যসহ স্থানীয়রা এএসআই মোঃ নুরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন।
এ বিষয়ে এএসআই মোঃ নুরুল ইসলাম বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব পালনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমি ভবিষ্যতেও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই। এ অর্জনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সহকর্মী ও স্থানীয়দের প্রতি আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “পুলিশ জনগণের সেবক। মানুষের আস্থা অর্জন করে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।