ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬

আলফাডাঙ্গার ইউএনও শাহনুর জামান পদোন্নতি পেয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক।

আশা চৌধুরী নিজস্ব প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহঃ শাহনুর জামান (১৮২০৩)-কে পদোন্নতি দিয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সহকারী সিনিয়র সচিব মোঃ রবমান হোসেন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনটি ২০ আগস্ট ২০২৬ তারিখে জারি করা হয়েছে।
আলফাডাঙ্গায় দায়িত্ব পালনকালে ইউএনও শাহনুর জামান প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর পদোন্নতির খবরে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।