ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬

ফরিদপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজাকে কুপিয়ে জখম,চাচা সহ আহত তিন।

বাংলার সময় TV
আগস্ট ২০, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজাকে কুপিয়ে জখম,চাচা সহ আহত তিনফরিদপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজাকে কুপিয়ে জখম,চাচা সহ আহত তিন।ফরিদপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজাকে কুপিয়ে জখম,চাচা সহ আহত তিন।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের জেরে রাসেল মোল্লা (২৬) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাসেলের বাবা আতিয়ার মোল্লাসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ভেতরে বেড়া দেওয়াকে কেন্দ্র করে আতিয়ার মোল্লা ও তার ছোট ভাই তোজাম্মেল হকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে পাশের বাড়ির মাসুদ মোল্লা ও তার ছেলে রাব্বি মোল্লা চাইনিজ কুড়াল ও রামদা নিয়ে হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ সময় রাসেল মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার বাবা আতিয়ার মোল্লাও হামলায় গুরুতর আহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরে স্থানীয়রা আহত রাসেল মোল্লা ও তার বাবা আতিয়ার মোল্লাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এবং তার চাচা মোজাম্মেল হককে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তাদের চিকিৎসা দেওয়া হয়।

আহত রাসেল মোল্লা বলেন, “আমার বাবা ও চাচার মধ্যে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে ঝামেলা চলছে। আমরা নিজেরাই বসে বিষয়টি সমাধান করতে পারতাম। কিন্তু বাইরে থেকে লোক এনে কেন আমাকে কুপিয়ে জখম করা হলো, আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এদিকে ঘটনার খবর পেয়ে শেখর ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদ দ্রুত হাসপাতালে ছুটে যান এবং আহতদের খোঁজখবর নেন।

চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, “এটি আমার এলাকার একটি পারিবারিক ঘটনা। আমি দুই পক্ষকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করব। কেউ যেন কোনো ধরনের বাড়াবাড়ি না করেন, সে জন্য উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করছি।”

বর্তমানে চেয়ারম্যান কামাল আহমেদের মাধ্যমে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। তবে হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।