ঢাকারবিবার , ২১ জুন ২০২৬

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ফকির মোঃ তাইজুর রহমানের সাথে আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়।

আশা চৌধুরী নিজস্ব প্রতিনিধি
জুন ২১, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের আলফাডাঙ্গা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
রবিবার (২১ জুন) আলফাডাঙ্গা থানা কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে প্রেসক্লাব নেতৃবৃন্দ নবনিযুক্ত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সফল দায়িত্ব পালনা কামনা করেন। এ সময় সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা হয়।
ওসি ফকির মোঃ তাইজুর রহমান বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি পায়।”
এ সময় আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আলফাডাঙ্গার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।