ফরিদপুরের আলফাডাঙ্গায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আল-আমিন মোল্লার পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়েছে।
আজ মহাসপ্তমী উপলক্ষে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খান ইয়ানুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রধান প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করে।
পরিদর্শনকালে পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আল-আমিন মোল্লার পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। পাশাপাশি পূজামণ্ডপে শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনরত স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করার লক্ষ্যে তাঁদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়।
এ উদ্যোগের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজার সার্বিক পরিবেশ সুন্দর রাখতে সহযোগিতার বার্তা দেওয়া হয়।
ধর্ম যার যার, উৎসব সবার—সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
