ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্য থেকে ‘শার্ল দ্য গল’ ফিরিয়ে নিল ফ্রান্স

বাংলার সময় TV
জুলাই ৪, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পর মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা শার্ল দ্য গল বিমানবাহী রণতরী নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ফ্রান্স। শুক্রবার এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

মাখোঁ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর পরিস্থিতির উন্নতি হওয়ায় রণতরীটি ফ্রান্সের তুলোঁ বন্দরে ফিরে এসেছে।

তবে তিনি জানান, ফ্রান্সের মাইন অপসারণকারী নৌযান ও অন্যান্য নৌ সক্ষমতা এখনো মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। প্রয়োজন হলে সেগুলো মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করবে।

গত মে মাসে প্রায় ২০টি রাফাল যুদ্ধবিমান বহনকারী শার্ল দ্য গল রণতরী সুয়েজ খাল অতিক্রম করে এডেন উপসাগরের উদ্দেশে যাত্রা করে। পরে এটি হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য একটি ‘নিরপেক্ষ’ মিশনের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।