নওগাঁ জেলা পুলিশকে যেকোনো দুর্যোগ মোকাবিলায় আরও প্রস্তুত ও দক্ষ করে তুলতে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে অগ্নি নির্বাপণ মহড়া।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের উপস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এ মহড়ায় আগুন লাগার পর দ্রুত নিয়ন্ত্রণ, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন বাস্তবধর্মী কৌশল প্রদর্শন করা হয়।

মহড়ায় নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করেন।
মহড়া শেষে পুলিশ সুপার বলেন, যেকোনো দুর্যোগে দ্রুত সাড়া দিতে সব সময় প্রস্তুত থাকতে হবে। তিনি পেশাদারিত্ব, সমন্বয় এবং সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ ধরনের মহড়া পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের অভিমত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
