২৪ জুলাই সকালে পরিচালিত স্পেশাল ড্রাইভে নওগাঁ পৌরসভার সুলতানপুর জেলেপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও আটটি মামলার পলাতক আসামি মো. খোকন আহম্মেদ (৪৫)-কে গ্রেফতার করা হয়। তিনি সুলতানপুর স্কুলপাড়া এলাকার বাসিন্দা এবং গোলাম রাব্বানীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত খোকনের বিরুদ্ধে অস্ত্র আইন, মারামারি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট আটটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং পলাতক অবস্থায় ছিলেন।
বিশেষ অভিযানে তাকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে নওগাঁ সদর থানা পুলিশ।
এদিকে, দীর্ঘদিনের অভিযুক্ত এই সন্ত্রাসী গ্রেফতার হওয়ায় সুলতানপুর এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা পুলিশের এ সফল অভিযানের প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
